Posts

Quran (42:50) কি বলে?

Image
আপনি সূরা আশ-শুয়ারা (42:50) এর প্রকাশিত কিছু  ইংরেজি অনুবাদ আছে বিভিন্ন সাইটে/ আর্টিকেলেও বিভিন্ন ব্যাক্তি থেকে পাওয়া যারা অভিজ্ঞ সেগুলো আমার দৃষ্টিতে সংশোধনযোগ্য হবে কেননা সঠিক অনুবাদ করা হয় নি। আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে পড়াশনাতে সময় দিয়েছেন তাই আপনাকে অনুরোধ করবো যদি আমার প্রস্তাবটি বিবেচনা করে দেখেন। আয়াতটি হচ্ছেঃ أَوۡ يُزَوِّجُهُمۡ ذُكۡرَانٗا وَإِنَٰثٗاۖ وَيَجۡعَلُ مَن يَشَآءُ عَقِيمًاۚ إِنَّهُۥ عَلِيمٞ قَدِيرٞ https://quran.com/42/50 এই লিঙ্ক থেকে আপনি শব্দে শব্দে আরবী থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ইংরেজী ট্রান্সলেশন পাবেন। আরেকটি লিঙ্ক দিচ্ছি ভাই, https://myislam.org/surah-shura/ayat-50/ এই লিঙ্ক থেকেও আপনি মাউস হোভার করলে আপনি শব্দে শব্দে আরবী থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড ইংরেজী ট্রান্সলেশন পাবেন। এখানে, أَوۡ = "or" وَ = "and" يُزَوِّجُهُمۡ = "He grants them" يَجۡعَلُ = "He makes" এখানে উল্লেখ্য যে যখন ছেলে এবং মেয়ে উভয় কে দেয়ার কথা আল্লাহ্‌ মেনশন করেছেন তখন ব্যবহার করেছেন يُزَوِّجُهُمۡ "He grants them" যেমন আমাদের আব্বু আম্মুর ছেলে মেয়ে দ...

একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না

আল্লাহ্‌ তায়লা কোরানে বলেছেন যে যারা চিন্তা-ভাবনা করে তাদের জন্য কোরানে নিদর্শন আছে। আমাদের মুসলমানদের অনেকেই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না। আল্লাহ্‌ আমাদের মুসলমানদের অনেকেই কুরআন নিয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দিবেন ইনশা আল্লাহ্‌। ব্যাপারটা কি জানেনে ডাইনোসর বা এলিয়েনের এর কথাও কিন্তু কুরআনে সরাসরি নেই। এমনকি হাদিসেও সরাসরি নেই।   এই ব্যাপারের একটা সুন্দর ভিডিও পেয়েছি (https://www.facebook.com/imamuzairakbar/videos/1263362351200892/) কুরআন হচ্ছে আল্লাহ্‌ তায়লার পক্ষ থেকে গাইডেন্স। এই গাইডেন্স এর সাথে রিলেটেড যা কিছু আছে সে গুলোই কুরআনে আছে। একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না। কুরআন থেকে এবং হাদিস থেকে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে উদ্ভূত সমস্যা এর সমাধানের জন্যই ফীকহ শাস্ত্রের জন্ম। https://bn.wikipedia.org/wiki/ফিকহ   তবে আল্লাহ্‌ বলেছেন কুরানের একাধিক আয়াতে (আগের পরের আয়াত পড়লে কন্টেক্সট বুঝতে পারা যায় ভালো করে) সূরা নাহলের ৮ নম্বর আয়াতে ˹He also created˺ horses, mules, and donkeys for your transportation and adornment. And He creates what you do not kn...

সুইসাইড ইজ নট প্রমোটেড

আত্মহত্যার খবর আমার সামজিক যোগাযোগ মাধ্যমের নিউজফিডে এসেছে গত ৫ বছরে; যার মধ্যে বেশ কয়েকটা স্টুডেন্টদের এবং সেই প্রসঙ্গেই লিখছি। সুইসাইডের ব্যাপারে  নিজের ভিউটা প্রেজেন্ট করার চেষ্টা করবো।   মেধাবী/অমেধাবী স্টুডেন্ট সেই বিতর্ক নেই। আমার মনে হয় প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি না থাকলে, হতাশার ফাঁদে পড়ে এই পাপের পথে পা দেয়া। তাদের আর্থ সামজিক অবস্থা, মানসিক স্বাস্থ্য, চারপাশের পরিস্থিতি এইগুলো কি কেউ এনালাইসি করে? কিভাবে করবে, এছাড়াও তাদের অনেক না বলার মত কারণ ছিলো যেটা মৃত লাশের সাথে হারিয়ে গেছে। কেউ জানবে না। জানা সম্ভবও না।   আত্মহত্যা কি সব সমস্যার সমাধান হয়? নাকি আরো সমস্যার জন্ম দেয়? কেউ বাবা-মা কে দায়ী করে, কেউ সমাজ কে, কেউ শিক্ষা ব্যাবস্থাকে, কেউ ফ্রেন্ড সার্কেলকে দায়ী করে। সমাধান কেউ দিচ্ছে কি? দিচ্ছে। যেটা সমাধানের পথ হতে পারে বলে মনে হয় এই রকম একাধিক সমাধান দেখেছি। কাউন্সেলিং, রিলিজিয়ন, কমিউনিটি আরো অনেক ভারী ভারী ইংরেজি শব্দ। যিনি মৃত তাকে কেউ ফিরিয়ে দিতে পারছে না। আমি যেটা মনে করি এক্ষেত্রে ধর্ম আমাদের এই হতাশার ফাঁদে পা দেয়ার ব্যাপারে সতর্ক করে। ধর্মের অন...

Progress

Mistakes are the wrong actions to the path of nondeterministic life that we were trying to live as deterministic by not reaching multiple states with the same decisions. Sometimes we may be stuck in some decisions, not avoiding the situations that no longer leads to advancement. We halt and take a look back. Think about the adjustments that can resolve the circumstance. Being stuck is also part of the journey. It helps to infer the precision and accuracy. It was never wrong to do the right thing. Maybe sank in mistakes defined life as OK, but it's not. It's only OK when you try to figure out the actions in this regard. Sometimes we have to break some to make some from our current perspective. It is not always easy to capture the bigger picture in front. You have to break the soil if you want to get the plant.  When I reflect on my lifetime that I already lived, I am happy being lucky enough to be alive till now MashaaAllah. And when I am looking forward to the nondeterministic ...

মতবিনিময় ও বিতর্ক

আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন হবার পেছনে মতবিরোধ এর পরিবর্তে দ্বিমত পোষণ এর মাধ্যমে ভিন্নমতকে উপস্থাপনের মধ্য দিয়ে মতবিনিময় ঘটে। কনভার্সেশনগুলো কখনোই আলোচনায় শেষ হয় না। হয় সেটা আর্গুমেন্টে কনভার্ট হবে নয়ত সেটা ডিবেটে মোড় নিবে।  আর্গুমেন্ট আর ডিবেটে ফারাক এইটুকুই যে আপনি ভিন্নমতকে কতটুকু আর কিভাবে রেস্পেক্ট করছেন। আপনি, আমি বা আমরা অনেক সময় পয়েন্টলেস আর্গুমেন্ট করি, ফ্যালাসির মাধ্যমে সিচুয়েশনকে নিজের ফেবারে নেয়ার জন্য ডিস্কাশনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। আর্গুমেন্ট আর ডিবেটে হেরে যাওয়া আর জিতে যাবার একটা ব্যাপার থাকে লজিকের সিঁড়ি বেয়ে কে কতটুকু প্রভাবিত করতে পারলো তার ওপর। মতবিরোধ ই এই ক্ষেত্রে মূলত প্রধান ভূমিকা পালন করে। আবেগ এবং বিবেক এর পার্থক্য হচ্ছে যুক্তির কাছে কে হার মেনে যাচ্ছে আর কে হার মানিয়ে দিচ্ছে। আমাদের নিজেদের প্রতিনিয়ত নিজেদের সাথে ডিস্কাশন করতে হয়। আমাদের গিভেন অপশন থেকে অপশন চয়েস করতে হয়। আমরা যে অপশন চয়েস করি সেটার জাস্টিফিকেশন আমাদের কাছে থাকতে হয়। বিবেকের কাছে জাস্টিফাইড হলে সেটা ভালো আর আবেগের প্রভাবে হলে তার জন্য জাস্টিফিকেশন খুঁজে বের করতে হয়। আমরা যদ...

জীবনের হিসেব নিকেশ

আমাদের চিন্তাধারা জগতে আমরা খুব কমই থাকতে পারি হোক সেটা বেশিরভাগের চোখে ইতিবাচক না নেতিবাচক। আমরা সমাজে বসবাসকারী বেশিরভাগই যা করি আসলে, কেন করি? কাদের জন্য করি? করে কি হবে? সেটা জানি না। সবাই করে এবং করার জন্য করা তাই করি। অনেকেই বলবে ভুল লিখলাম। তারা জানে যে কি করছে কেন করছে এবং কাজের ফলাফল কি সেটা। ভুল। সে ভুল জানে। এবং তার জানা যে ভুল সেটাও সে জানে না। অনেকেই আছে যারা অবশ্য এই তত্ত্বের বাহিরে। তারা সঠিক ভাবে জানে,বুঝে, এবং করে তারা যারা করছে। বেশির ভাগই এই আবছা ধোঁয়াশার মধ্যে করে করে জীবন পার করে ফেলে। এবং মজার ব্যপার হচ্ছে করতে করতে তারা জীবনের একটা না একটা লক্ষ্যে পৌঁছেই যায়। তবে যায় যে কারণে সেটা হচ্ছে তার লেগে থাকার জন্য বুঝক বা না বুঝক, করার জন্য হলেও করে যাবার জন্য। চেষ্টা চালিয়ে লেগে থাকার জন্য। সবাই লেগে থাকতে পারে না। যারা পেরে যায় জীবন তাদেরকেই পুরস্কৃত করে।(তাদের খাটো করছি না কাউকেই) “Hard work beats talent when talent doesn’t work hard.” – Tim Notke আসলে সফলতা বলতে কিছু কি আদৌ আছে? সেটা পুঞ্জীভূত চেষ্টা এবং নিরলস পরিশ্রম বৈ কিছু না। অথবা আরেকটু ভেঙ্গে বললে অন্য...

জীবন সুন্দর

মুভি গুলা কত ভালো। সর্বোচ্চ সাড়ে ৩ ঘন্টা থেকে সর্বনিম্ন দেড় ঘন্টার মধ্যে পুরো গল্প বলা যায়। কোনটার হ্যাপি এন্ডিং তো কোনটার স্যাড। কোনটায় মিস্ট্রি তো কোনটায় কনফিউসিং ওপেন এন্ডিং। হরেক রকম জন্ররার হরেক রকম প্রেজেন্টেশন থাকে মুভিগুলার। কোন মুভির মধ্যে বা এন্ডিং ভালো না লাগলে ঐ জন্রার অন্য মুভি সিলেক্ট করে দেখা যায় বা অন্য জন্রায়ও সিফট করা যায়। কোন সমস্যাই নাই মুভিতে। মাথা ন্যাড়া হয়ে গেলে কয়েক সিন পরেই আবার মাথা ভর্তি চুলের ক্যারেক্টার দেখা যায়। ঠেলাগাড়ী ঠেলে ঠেলে লটারি পাওয়া যায়। কয়েক সিনের মধ্যেই গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায়। হারতে হারতে ম্যাচ জিতে যায়। শেষ সিনে অল্প অল্প করে এগুতে থাকা পুরা গল্পই শেষ হয় ঠিক যেভাবে পরিচালক চায় সেভাবেই। কিন্তু জীবন তো মুভি না। ছায়াছবির মতই ছায়াময় এই ছবির গল্প গুলা আমাদের মোহে আচ্ছন্ন করতে যথেষ্ট। কল্পনার জগতেই তারা সুন্দর কিন্তু বাস্তবতা এই রূপালী পর্দাকে হার মানায়। রূপালী পর্দার গল্প তৈরিই হয় বাস্তবতাকে অবলম্বন করে অথবা কি রকম হতে পারে তা কল্পনা করে। আর ফ্যান্টাসি বা অবাস্তব গল্পের দিকে আর গেলামই না। আমাদের জীবন অনেক লম্বা আবার অনেক ছোট কিন্তু অনেক গুলো...

Interim Period

No matter how talented you are, battles you won or enemies you destroy and praises you achieve, the only thing that matters at all is becoming a better individual. If you are not, it's nothing but pity for you. There will not be someone always to clean up your mess. You won't be lucky all the time. Sometimes we have to surrender on any terms of knowing our limitations. Our hands are too short to box with The Almighty. "The past is already written and the ink is dry". The nefarious scholar is always discarded. This world is too short for us. We live in a world that is enlightened by the sun 1.3 million bigger than our world. We can put 1.3 million earth inside the sun. So who the heck we are? There is the only thing that generates resentment and makes us suffer in the long run. And that is nothing but arrogance. Some arrogant punk thought they are the best in the world, but the thing they missed is that they cannot shine in life or make any good thing for good. May...

কথা

মানুষের জীবনে যে বিষয়টা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে সেটা হচ্ছে 'কথা'। এই কথার শক্তি অনেক বেশি, ধার অনেক বেশি। কচ কচ করে কেটে ফেলে, ঝাঁজরা করে ফেলে, দাগ বসিয়ে দেয়। এই কথাই আমাদের আকাশ ফুঁড়ে মহাকাশে উঠায়, মাটি ফেড়ে পাতালে নামায়। কথা আমাদের উড়ায়, ডুবায়, ভাসায়, পেটায়, প্রশমন ঘটায়। কথা উপর থেকে ছুঁড়ে ফেলে দেয়, নিচের থেকে টেনে উপরে উঠায়। কথার মাঝে মোহ থাকে; কথার ইন্দ্রজালে মোহাচ্ছন করে রাখে। কথার মধ্যে মায়া আছে, আটকে রাখে। কথার মধ্যে দড়ি আছে, শক্ত করে বেঁধে রাখে। কথা জেতায়, কথা হারায়। কথা বাঁচায়, কথায় সব শেষ হয়ে যায়। কথায় জয় হয়, কথায় ক্ষয়। যে কথা আমরা বেছে নেই সেটাই আমাদের পথের পাথেয় হয়। কথা দিয়ে কথা রাখতে হয় আবার রাখাতে পারা যায়না। একটি প্রচলিত বাক্য রয়েছে, ''কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে, কিন্তু কি বলা উচিত নয় এবং কোথায় কি বলতে হবে তা জানতে লাগে সারাজীবন।'' আমাদের বলা কথার মাধ্যমে আমাদের দেয়া কথার মাধ্যমেই আমরা বেঁচে থাকি। আমরা নিজেরা নিজেকে অনেক অল্প পরিসরে দেখি। "The closer you look the less you see." নিজের পরিসর নিজে খুঁজ...

মানব কার্নেল

আপডেট আর আপগ্রেড। অপারেটিং সিস্টেমের জন্য দুটো শব্দের সাথে সবাই কম বেশি পরিচিত। মানুষের জন্য মেটেফরিকভাবে বলতে গেলে আমি আপডেট আর আপগ্রেড শব্দ নিয়ে প্রায়ই কনফিউজড হয়ে যাই। এমন খুব কমই হয় যে পাঁচ বছর আগে পিসিতে উইন্ডোজ দেখে গেছেন এখন এসে দেখেন যে ঐ একই পিসি তে ম্যাক চলতেসে। হয় না যে তা না। হতে পারে। ইউজারের টেস্ট বদলে গেসে এখন লিনাক্স ও চলতে পারে, অথবা তার কাজের রিকোয়ারমেন্টের জন্য চেঞ্জ করা লাগসে।অথবা নতুন পিসিও দেখা যেতে পারে। মানুষ কারণে অকারণে কার্নেল বদলে ফেলতে পারে। প্রয়াত মুনীর চৌধুরী রক্তাক্ত প্রান্তরে লিখেছিলেন,"মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়"। মানুষের ক্ষেত্রে তো মানুষ নিজের কার্নেলই বদলে ফেলতে পারে।মানুষের দেহ একটাই থাকে মৃত্যু পর্যন্ত। ভেতরের সব পরিবর্তন হয় আমাদের মন-মানসিকতায়।তার প্রতিফলন হয় আমাদের চলা- ফেয়ায়,কথা-বার্তায়,আচার-আচরণে,জীবন যাপনে। মানুষের কার্নেল যার চেঞ্জ হয় সেটা লিনিয়ার ইকুয়েশনে চেঞ্জ হয় না। যার হয় তাদের কারো এক্সপোনেনসিয়াল হারে হয়, কারো লগারিদমিক গ্রোথে হয়। অসীমতট বাউন্ডে হয়। আর যার হয়...

জীবন ক্যানভাস

আমাদের জীবনকে উপস্থাপন করার ক্ষেত্রে একটা মেটাফরিকাল গল্প আমার বলতে খুব ভালো লাগে। জীবনটা দৈর্ঘ্য-প্রস্থর ছবি আঁকার সাদা ক্যানভাসের মত। আমরা এর মেজারমেন্ট টা জানি না। আমরা ক্যানভাসের হাতের বাম দিকের একেবারে শেষ (০,০) পজিশন থেকে ছবি আঁকা বা রঙতুলি দিয়ে রঙ করা শুরু করি। বিধাতা আমাদের কে বিভিন্ন রকমের রঙের কালেকশন দিয়েছেন। কিন্তু মজার ব্যাপার হলো আমরা নিজেরদের রঙ দিয়ে কেউ নিজেদের ক্যানভাসে রঙ করতে পারবো না। সবসময় এই রঙগুলো অন্য কারো ক্যানভাসে রঙের জন্য। এইরকমভাবে সবাই অন্যদেরটা রঙ করলে সবার ক্যানভাস ই রঙিন হবার কথা। নিজের ক্যানভাসে তুলির আঁচড় দিতে হলে অন্যের থেকে পাওয়া রঙতুলির আঁচড়ের অপেক্ষায় থাকতে হবে। কেউ সরাসরি রঙ করে, কেউ পেন্সিলের আউটলাইন করে তাতে রঙ ব্যবহার করে। কারো ক্যানভাস সাদাকালোই রয়ে যায়। কারো একেবারেই সাদা। কারো বাহারি ডিজাইন, কারো বাহারি রঙের সমাহার। এই নিজের ক্যানভাসকে রঙ এ রঙিন করতে করতে কেউ কেউ জীবনের প্রস্থ পর্যন্ত চলে যায়। তখন জীবনের দৈর্ঘ্য বরাবর সে আঁকতে থাকে। ক্যানভাসের পঁটে ছবি আমার কিন্ত তুলির আঁচড় অন্যের! ব্যাপারটা এমনি দাঁড়ায় যে, অন্যে আপনার ক্যানভাস রঙ ক...

কাল্পনিক মন প্রকৌশল

আমরা প্রায়ই 'মন' এর' অবস্থান নিয়ে গুলিয়ে ফেলি। কোথায় তার আবাসন? হৃদপিণ্ডে? নাকি মস্তিষ্কে? আবাসন বিতর্কে যাবো না। নানান মুনির নানা মত। আমাদের চিন্তা-ধারা, প্রস্তাবিত এবং চলমান কর্মকাণ্ডই আমাদের মনের প্রতিফলক। “A mind not to be changed by place or time. The mind is its own place, and in itself can make a heav'n of hell, a hell of heav'n.” ― John Milton, Paradise Lost আমাদের মনকে একটা ইট,রড, বালু,সিমেন্টের কাঠামো হিসেবে দাঁড় করানো যায়। হিলবার্টের ইনফিনিটি হোটেল প্যারাডক্সের  প্রপার্টি এই কাঠামো ফলো করে। মনের অনেকগুলো কক্ষ থাকে। দরজা ছাড়া বা তালা বদ্ধ । চাবি গুলো আমাদের কাছে থাকে। নতুন কক্ষ তৈরি করতে থাকি প্রতিনিয়ত। আমরা চাবি অনেক সময় ইচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে ফেলি। অথবা পুরাতন কক্ষকে নতুন আঙ্গিকে সাজাই বা ভেঙ্গে গুঁড়িয়ে দেই। চাবি হারিয়ে ফেলা মানে এই না যে কক্ষ মুছে গেল। তবে চাবি হারিয়ে গেছে মানে ঐ কক্ষে নিজের আর প্রবেশাধিকার নেই। পুনরায় ঐ কক্ষে যেতে গেলে হয় চাবি নিয়ে আসো নয়ত ঐরকম আরেকটা বানিয়ে ফেলো। ঠিক যেমন সিম কার্ড হারিয়ে গেলে হয় নতুন সিম ওঠানো হয় ঐ নাম্বার...

বেবী-আগুন আর মা-আগুন

বেবী-আগুন আর মা-আগুন এর মধ্যে কথোপকথনঃ :- আচ্ছা মা আমি আগুন কেন? :- আমাদেরকে সৃষ্টিকর্তা আগুন হিসেবে বানিয়েছেন। তোমার বোন, বাবা, ভাই তারাও তো আগুন। :- আমাকে এতো গরম করে বানিয়েছেন কেন? আমাকে দিয়ে সবার অনেক ক্ষতি হয়। তারপরও আমাকে কেন সৃষ্টিকর্তা আগুন হিসেবে বানিয়েছেন? :- না বেবী, রাগ করো না। কই এই যে দেখো তোমার বোনকে, তাকে দিয়ে চুলায় রান্না করা হয়। তোমার বাবাকেই বা দেখো, সূর্যের গায়ে থেকে থেকে সবাইকে আলো দিয়ে বেড়াচ্ছে। আর বাবাকে বেঁচে থাকতে হলে তো একটু শ্বাস নিতেই হবে, তাই না বেবী. তাই একটু আধটু গরম তো লাগবেই। :- কিন্তু তারপরও মানুষ আমাকে ভালোবাসে না। সবাই দূরে থাকে কেন? এই যে ম্যাচ এর কাঠি বা গ্যাস-লাইটার জ্বালানোর পর আমি সবাইকে দেখতে না দেখতে আবার আমাকে নিভিয়ে ফেলে। আমি কখনোই পুরোটা সময় থাকি না। :- আরে এই যে তোমার ভাইকে দেখো। সে মোমবাতিতে থাকে। শীতকালে সবাই আমাদের কাছে আসে। আমাদের থেকে আলো পায়, তাদের শরীরটা গরম করে। আর কারেন্ট চলে গেলে যখন টর্চ/মোবাইল না পায় তখন তো ম্যাচ এর কাঠিতে/লাইটারে তোমাকে খুঁজে নেয় বেবী। :- কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম। বাসার বাচ্চাটা আমাকে ম্যাচ দ...

Living thoughts

We can't define anything by our own as that definition will vary from person to person. If a person can't fit through your box, there remain only two possibilities. One, the person is smaller than your box. And the other is your box is too short for the person. Why encase ourselves with the captivity of negativity? Complexity is a term that defines the lack of simplicity. Conversely simplicity is defined as lack of complexity. How on earth can anyone define them with solo definition without involving the opposite! None. The guilt for doing mistake is OK, but the guilt for not accepting the mistake is not. There is nothing called mistakes. Those are not trying with proper care. So those still counts. Taken decisions make a person the man he wanted to be. We happy we live. We live by breathing and that can't be be so long. We live inside the person who love us. That's called living longer. Leave your meaningful footprints. 👣 Life is worthy and beautiful.

স্বপ্রণোদিত ভাবনা-২

সময়ের সাথে সাথে অবান্তর অনেক কিছু লিখে যাচ্ছি ইদানীং। কম লিখা দরকার। (১) নিচুতলার মানুষেরা ভাবে,উঁচুতলার মানুষরা অনেক সুখী। আবার ভাইস-ভার্সা ও। যদিও জরিপে দেখা যায় উঁচুতলার মানুষরাই অনেক অসুখী হয়ে থাকে। জনপ্রিয় গানের কলিতে দেখা যায়, "সুখেরই পৃথিবী,সুখেরই অভিনয়;যত আড়ালে রাখো,আসলে কেউ সুখী নয়।।" তবে সুখ ব্যাপারটা আপেক্ষিক। ঠিক মুদ্রার দুই পিঠের মত। কেউ লাখ টাকা অ্যাকাউন্টে জমা করে শান্তিতে ঘুমায় আবার কারো হয় না। কেউ কেউ পরীক্ষার চাপে ঘুমাতে পারে না আবার কেউ না পড়েই ঘুমিয়ে থাকে। একই ঘটনায় যে সবাইকে সুখী হতে হয় এমনটা কোথাও বলা নেই। ঠিক দুঃখের বেলায় ও তাই। (২) নিচুতলার বা উঁচুতলার অনেকেই নিজেরদের জীবনের পারস্পরিক পরিবর্তন আশা করে বা পরিবর্তিত অবস্থায় নিজেদের দেখতে চায় কিন্তু আসলে কেউ মনে হয় সুখী হতে চায় না। যে সুখী মানুষ তার কাছে তলার উপর নিচ কোন ব্যাপার না। সে সব তলাতেই সুখী। জীবনটা যেমন সুন্দর তেমন অনেক বিচিত্রও। আমাদের স্মৃতি যেমন কিছু সাধারণ ব্যাপার পুঙ্খানুপুঙ্খরূপে মনে রাখে আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ভুলিয়ে দেয়। উঁচু নিচু দুই তলাতেই ছিলাম, দুই তলার মানুষের সাথেই দেখ...

স্বপ্রণোদিত ভাবনা-১

অলস মস্তিষ্কের কিছু স্বপ্রণোদিত ভাবনাঃ ১) মানুষ পরিবর্তনশীল,তাদের চিন্তা ধারাও। মানুষের চিন্তা ধারা অপরিবর্তিত থাকে, মানুষ নিজেও। ক্ষেত্র বিশেষে যে কোন একটি যেমন ঘটে, আবার যুগপৎ ও ঘটে। ২) কামারের কাছে লোহার মূল্যায়ন ঠিক ততটুকুই যতটুকু জহরে টুকরোর জহুরীর কাছে। জহুরীর কাছে লোহার টুকরো হয়ত মূল্যহীন কিন্তু কামারের কাছে জহর কখনোই মূল্য হারায় না। ৩) "আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া করবে না?" এটা একজন জ্ঞানী ব্যক্তির বক্তব্য। ৪) কিছু ব্যপার কখনোই ব্যাখ্যা করা যায় না এবং মানুষ করতেও চায় না। কারণ অন্য কেউ সেটা বুঝবেও না তাই ব্যাখ্যা না করাই ভালো। সবাই একই মতাদর্শের যেমন না তেমনি তারা মতাদর্শে অভিন্ন হলেও ব্যক্তিগতভাবে বিভিন্ন। ৫) আমাদের ব্যবহার আমাদেরকে ঠিক যেভাবে কাছে টেনে আনে, ঠিক সেইভাবেই আবার দূরেও ঠেলে দিতে পারে। পুরো ব্যাপারটাই নির্ভর করে তৎকালীন ব্যক্তিগত মন মানসিকতার উপর। ৬) যারা খেলতে আসে বা অভিনয় করতে আসে তারা জানে যে বয়স এবং ফিটনেস ফ্যাক্ট এখানে। কোম্পানি তাকেই ...

individual

We will never live forever with our body. But with our memory, deeds and utilization of the short time in this world, we can. First, people will like you. Then they will follow you. After that, they will dislike you and finally, they will avoid you. These are the rule followed by individuals in the world except you beg to differ with your importance and priority that will override the rule people follow. Everyone in this world is not in the same state literally, figuratively they are. We may have the same goal, even the path we choose can be similar but individuals are always identical to the proceedings. We came, see, conquer and we die. Sometimes we got lucky and sometimes we have to earn our luck. That's all! It's important, what we want, not what we earn. Money and happiness are interchangeable in some context but not always. Nowadays people buy happiness with money and also happiness brings money. It's you and me to choose which path to take towards the destinati...

অতীতের ভুল!

ভালো ব্যপারটিকে ভালো বলতে এবং সেই সাথে তাকে সমর্থন করতে আমি পছন্দ করি। তবে আমার সহমতের সাথে দ্বিমত পোষণ করায়ও কোন ভুল দেখি না, যদি আমার কাছে অন্য কোন ব্যাখ্যাও পছন্দনীয় হয়। "অতীতের ভুল" নিয়ে আমার অবস্থান কিছুটা অন্যরকম। আমাদের সাথে যা ঘটে বা যা ঘটবে তার জন্য কিন্তু বলা যায় যে আমরাই সেগুলো ঘটাই। আমাদের কৃতকর্মই আমাদের অতীত আর ভবিষ্যৎ কে ডিফাইন করে। আমাদের সময়, প্যাশন, টাকা পয়সা অনেক বেশি করে তথাকথিত " অতীতের ভুল" এর পিছনে ব্যয় করার যে ব্যপারটি সেটা একরকম মনস্তাত্ত্বিক ব্যাপার। আমাদের সময়ের সাথে যা যা প্রয়োজনীয় হয়, সময় আমাদেরকে সেগুলো খুঁজে দেয় অথবা আমরা খুঁজে নেই। এইখানে অভ্যস্ত হয়ে যাবার একটা ব্যাপার থাকে। আবার হুট করে সরে আসারও একটা অবস্থান আমাদের আছে। আমরা আসলে ঐটাই বেশি প্রাধান্য দেই যেটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হই ঐ সাময়িক সময়ের জন্য। জীবন টা কখনোই খুব সহজ না কারো জন্য। আমরা হিংসা আর ঈর্ষার পার্থক্য ই করতে চাই না। কাউকে আমরা সময় যখন দেই তখন তার সাথে সময়টুকু গুরুত্বপূর্ণ ভেবেই দেই। এখন সেই ভাবাটাই করো দৃষ্টিতে ভুল আবার তার দৃষ্টিতে সঠিক। আমরা খুবই ...

আগডুম বাগডুম

আমাদের অনেক গুলো ডিঙি নৌকা এক অকূল পাথারে। আমরা পরীক্ষা করি, চেষ্টা করি। জোয়ার-ভাটার সময় অপেক্ষা করি। পাল বুনি , নতুন বা পুরান নৌকা পাড়ে ভিড়াতে দেশ বিদেশ ঘুরি। জমিতে ফসলের আবাদে ইচ্ছুক আমরা। বীজ বপ্পন করি বা না করি, ফসলের আশা করি। জমিতে সেচ দেই, সার দেই। ফসল ফললে উদযাপন করি। না ফললে গাল দেই ইচ্ছেমত করে। আমাদের জীবনের অনেকটা সময়ই যায় অন্যের জীবন নকল করে করে চলতে। একবার এর তো আরেকবার ওর। নিজের জীবনে আবার ফিরে আসি অন্যের জীবনে চলতে ফিরতে বিরক্ত হয়ে গেলে। কিন্তু একসময় বার বার এইরকম নকল করতে করতে নিজেরটা হারিয়ে ফেলি। তখন বার বার নকল করেই চলতে হয়। নিজেরটা হারিয়ে খুঁজি, অন্যের জীবন যাপন করি। চড়ুই কেন লাফিয়ে চলে আমরা তো জানিই! আমাদের হাতে গোনা নাটাই আর বেবাক ঘুড়ি। সুতায় মাঞ্জা দেই সময় করে হাত কেটে। কত উপরে যায় ঘুড়ি খুব অাগ্রহ করে দেখি। বাকাট্টা হলে আবার নতুন করে ঘুড়ির সুতো লাগাই। আমরা মানুষ দেয়াল গড়ি, আমরাই দেয়াল গুড়িয়ে দেই। কনক্রিট আর পাথর দিয়ে দেয়াল মজবুত করে বানাই, ডিনামাইট বা মাইনিং ব্যবহার করে ধুলিসাৎ করে ফেলতে পারি। দেয়ালের অনেক ক্ষমতা। দেয়ালের নিজের আর দেয়ালের ওপর।  আমাদের আশেপা...

Respect Reboot

Respect can be classified on point of view that how people define respect. There are two ways to explain respect. One that you earned and another is that you deserved. There are two environments that help you to deal with respect. One is your position in society and another is your personality. Your position in the society helps you to gain the respect that you deserve. On the contrary, it's your personality that helps you to earn the respect. There are also people who seek respect and some people who are indifferent to respect whether it's about deserving or earning. If you deserve respect, then you must know that people respect your social value or the position. They didn't respect you. If anyway you lose that position you will understand. Whoever will be in that position, they will respect the person for the position again. Only your personality is the thing that helps you to earn respect. And if you earn respect by your personality you will deserve also by your posit...