Posts

হ্যাপিনেসের পারসুইট আর কত দূর!!!!

মানুষ কিনা পারে? ঘোড়ার মত জীবনের খেলায় দৌড়াতে পারে, জীবনে ব্যর্থতার বোঝা নিয়ে গাধার মত নীরবে মুখ বুজে চলতে পারে।ছাগলের মত অন্যকে বিরক্ত করার জন্য ব্যা ব্যা করতে পারে। বিপদ থেকে পালাতে ব্যাঙের মত লাফ দিতে পারে।চিতার মত দ্রুততায় সাফল্যের শিখরে উঠতে পারে।আবার ছোট মেষ শাবকের মত খেয়ালের ভুলে উঁচু জায়গা থেকে গড়িয়ে নীচে পড়ে যেতে পারে।সিংহের মত দুশমনকে পরাস্ত করতে পারে। আবার রেগে গেলে হাতির মত হঠাৎ পাগল হয়ে যেতে পারে। অনেক সময় হেরে গিয়ে শিয়ালের মত লেজ গুটিয়ে পালাতেও পারে। সারমেয় এর মত প্রভুভক্ত হতে পারে।একটা পর্যায়ে এসে শ্লথ এর মত স্থবির ও হয়ে যেতে পারে।বাঘের মত একরোখা হয়ে চলতে পারে। বিড়ালের মত অলস হয়ে যেতে পারে। এতক্ষণ যা যা লিখলাম সবই মানুষকে পশুর সাথে তুলনা করে বলা হয়। কিন্ত একটা জিনিষ সবসময় সত্যি সেটা হলঃ মানুষ হয়ে জন্ম গ্রহণ করেছি,জানোয়ার হয়ে না। জানোয়ারের বিবেক নাই তাই তার কোন আক্ষেপ নাই,কষ্ট নাই।মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই কিছু কষ্ট নিয়ে বাঁচতে হয়।বাঁচতে হয় না পারার কষ্ট নিয়ে,বাঁচতে হয় হারানোর আশঙ্কা নিয়ে। সব কিছু ছেড়ে দিয়ে বাসায় চলে যেতে ইচ্ছে করে।আবার আগের মত ছোট্ট আদরের বাবু...

হাতের কাছে ভরা কলস; তৃষ্ণা মিটে না!!!!

বন্ধুত্ব আসলে শুধু কাগজের আর কলমের মধ্যে সীমাবদ্ধ না, বন্ধুত্ব মানে শুধু হাতে-হাত বা কাঁধে-কাঁধ মিলানো না। বন্ধুত্ব কোন বিনি সুতার মালা না যে গেঁথে ফেললাম। বন্ধুত্বের কোন সংজ্ঞা থাকতে পারে না। এটা দুই বা ততোধিকের মধ্যে ওয়্যারলেস নেটওয়ার্ক। তবে এই নেটওয়ার্ক Ad-hoc না।  বন্ধুত্ব আসলে একটা রিএকটিভ প্রোটকল  glasses emoticon   পৃথিবীতে অনেক ফুল ফুটে। গাছের ফুল গুলো আরো তাজা থাক। ফুল ছিঁড়ে  ফেললে দুই দিন পর শুকিয়ে যাবে। গাছে থাকলে অন্ততঃ তাজা তো থাকবে। শুকনো ফুলের থেকে তাজা ফুল ভালো নয় কি?  smile emoticon কিছু কমেন্ট আসলে পারসোনালিটিকে হার্ট করে। কোন ভুল না করেও ঐ ভুলে দোষী হতে খুব খারাপ লাগে।কারণ এই ভুল গুলোই একসময় সবার মনে সত্য হিসেবে দানা বাঁধে। আসল সত্য হয়ত এই মিথ্যার নিচেই চাপা পড়ে থাকবে।  putnam emoticon এখন সময় চলে এসেছে। ঐসব কমেন্টকে আর কেয়ার করার মন মানসিকতা নেই।সবাই যেটা ভেবে মজা পায় বা মজা নেয় তারা মজা পাক বা নিক। ‪#‎ ইনশাআল্লাহ্‌‬   grin emoticon   কাজ করার সময় নিজের মন মত মানুষ খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।কিন্ত না পাওয়াটা খুবই হতাশ...

ফাহাদ ও মৎসকুমারীর গল্প( শেষ পর্ব )

                                             । ৫ । সর্দিতে মাখামাখি অবস্থা। মোছার জন্য মনের অজান্তেই পকেটে হাত দিল ফাহাদ। পেয়ে গেল খাদিজার দেয়া টাওয়েল।মনে পরল খাদিজকে নতুন টাওয়েল দিবে বলে কথা দিয়েছিল। -কি হল??? চল সূর্য ওঠার বেশি দেরী নেই। -না আমি যাব না। আমি যদি চলে যাই তাহলে আর কখনো সকালে উঠে সূর্য কে বলতে পারব না গুড মর্নিং মামা। তোমার মত সূর্যকে ভয় পেয়ে থাকতে হবে। আমার আব্বু হয়ত আমাকে বকা দিয়েছে কিন্ত উনি আমাকে হাতে ধরে ছোটবেলায় হেঁটেছেন। হোঁচট খেলে তুলে নিয়ে আবার আদর করেছেন। কান্না করায় চোখের পানি মুছে ললিপপ কিনে দিছেন। আর আম্মু!!!! উনি তো এখনো আমাকে মুখে তুলে ভাত খাইয়ে দেন যদি আমি ভাত না খেয়ে ঘুমিয়ে পড়ি। - বাহ্!!! সিধান্ত পরিবর্তন করে ফেললে এতো তাড়াতাড়ি? এখন ভালো লাগে সূর্য মামা,আব্বু-আম্মু?? - আর আমি হয়ত কিছু পারি বা না পারি তবে কথা দিয়ে কথার বরখেলাপ করি না। আমি তোমার সাথে যেতে পারব না। আমাকে আগের জায়গায় নিয়ে চল। -তোমার মত ছেলে আগের কখনো দেখি নি। ভালো...

ফাহাদ ও মৎসকুমারীর গল্প(পর্ব ২)

                                         । ৩ । রাত একটা বেজে কুড়ি মিনিট। সবাই হোটেলে ফিরে গেছে। বাহিরে কনকনে শীত। আর আছে শৈতপ্রবাহ। একটা সোয়েটার আর মাফলার নিয়ে রুম থেকে আস্তে করে বেরিয়ে এলো ফাহাদ। সবাই রুমে কম্বলের নীচে গভীর ঘুমে আচ্ছন্ন। সী-বিচে কাউকে দেখতে পেলো না। শুধু কয়েকটা কুকুর একে অপরকে তাড়া করছে আর খেলছে। সি বীচে বসার জন্য কাঠের কিছু বেঞ্চ আছে। ফাহাদ একটা দেখে হাত দিয়ে একটু ঝাড়া দিয়ে বসল। ফাহাদকে দেখে কুকুরগুলো কয়েকবার হাঁক ছাড়ল। ফাহদের মন খারাপ হয়ে গেল। জীবনের ব্যর্থতার বোঝা থেকে নিষ্পত্তি পাওার ব্যপারে সিদ্ধান্ত নিয়ে ফেলল। ফাহাদ আস্তে করে কূল ছেড়ে পানির দিকে এগিয়ে গেলো। পানি প্রচণ্ড ঠাণ্ডা। স্রোতের ঝাপ্টায় মুখে নোনা পানির স্বাদ পেল মুখে। জীবনের গ্লানি আর সহ্য হচ্ছে না। পারছেনা আর ব্যর্থতার লাগাম টেনে ধরতে। ভাবছে এই ভাবে পৃথিবীর বোঝা হয়ে থাকা আর ঠিক হচ্ছে না। ঠাণ্ডা পানিতে কোমর পর্যন্ত নেমে গেলো। আর অল্প একটু।তারপর সব ঠিকঠাক হয়ে যাবে। আব্বুর বকাও আর শ...

ফাহাদ ও মৎসকুমারীর গল্প(পর্ব ১)

                                              । ১ । ফাহাদের ভালো লাগছে না। কক্সবাজারের পথে বাস ছুটে যাচ্ছে।ফাহাদ জানালার দিকের সিটে বসে আছে। হু হু করে ঠাণ্ডা বাতাস বইছে। এইবারো রেজাল্ট ভালো হয় নি। বাসা থেকে ইচ্ছে মত বকে দিয়েছে আব্বু। আম্মু কিছুই বলে নি। আম্মুর মুখের সেই আগের হাসি এখনো আছে। তবে আম্মুর চেহারা দেখলে বোঝা যায় যে কোথাও কিছু একটা ঠিক নেই। বাসা থেকে এবার রাগ করে হলে ফিরে এসেছিল। চুল বড় রেখেছে। বাহিরে ঘোরাঘুরি প্রায় বন্ধই করে দিয়েছিল। ভার্সিটি থেকে ট্যুর দিল। ফাহাদ একটু হাফ ছেঁড়ে বাঁচল। কিন্তু এই শীতের মধ্যে এই ট্যুর ফাহাদের জন্য উল্টো বিপদের কারণ হয়ে দাঁড়ালো। বাসে উঠার এক ঘণ্টা আগে থেকেই হাঁচি আর সর্দির প্রাদুর্ভাব। কিন্তু বাসে উঠার পর হঠাৎ মাথা ঘুরতে লাগলো। পাশের সিটের বন্ধুকে অনুরোধ করে জানালার পাশে বসলো। আগের জানালার পাশে সিট পায়নি। বাসে বাকী ছেলে-মেয়েরা খুব হই হুল্লোড় করছে। কক্সবাজার ট্যুর বলে কথা!! কিন্তু ফাহাদের অসুস্থতা তাকে এই সুযোগ দিচ্ছে না। ঠা...

কিছু কথা

দিন দিন স্মৃতির পাতা পরিবর্তন হচ্ছে বলে মনে হয়। অতীতেরটা কালো, বর্তমানেরটা ধূসর, ভবিষ্যতেরটা শুভ্র। #‎ স্ক্র‬ আর ‪#‎ পেরেক‬ দুইটাই লোহা দিয়ে বানানো। দুইটাই দেয়ালে লাগানো যায়। অনেকেই জানে তারপরও জানাই যে পেরেক লাগাতে ‪#‎ হাতুড়ি‬ লাগে আর স্ক্র লাগাতে লাগে ‪#‎ স্ক্রড্রাইভার‬ । তারপরেও অনেক কে বুঝাতে পারি না যে #স্ক্র আর #পেরেক দুইটা দুই জিনিস। পেরেক হাতুড়ি দিয়ে পিটিয়ে লাগাতে হয়। আর স্ক্র লাগাতে হয় #স্ক্রড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রশ্ন জাগতে পারে হঠাৎ এই যন্ত্রপাতি নিয়ে মাতামাতি কেন????? উপমার ছলে " ‪#‎ মানুষও‬ " "স্ক্র" আর "পেরেক" এর মধ্যেই পড়ে।কারণ মানুষ তো মাটির গড়া,লোহার বা নানো না। পেরেক হাতুড়ির আঘাতে হয়ত বাঁকা হয় কিন্ত কখনো স্ক্রর মত ঢিলা হয়না।কারণ, স্ক্র তে প্যাঁচ থাকে যা পেরেকের কখনোই থাকে না। ‪#‎ BadGuyisBestAtBadThings‬ আমার ‪#‎ নীরবতা‬ যদি বৃহত্তরও স্বার্থের জন্য মঙ্গলজনক হয়,তবে আমি নীরবতা পালন করতে নিমরাজি। তবে এর জন্য যদি আমার ‪#‎ কারণদর্শাতে‬ হয় তবে আমি বলবোঃ আমি অনেক খারাপ আমার এত টাইম নাই। খারাপ ভাবলে ভাবেন।কিচ্ছু...

Confession

Image
Sometimes my rough truth hurts someone. Sometimes my mad talking make someone cry. Oh  ‪#‎ World‬  please don't mind.I am always that kind. I am fire if you touch you burn. I am broken glass if you touch you cut. Never mind in my attitude Oh  ‪#‎ Universe‬ . I am  ‪#‎ Paradox‬ , ‪#‎ MIKParadox‬ .  smile emoticon There are many things that changes.Change with time,with condition.I faced many things changing(including me) grin emoti decent to arrogant, polite to rough, friend to foe, success to failure, smile to cry, normal to crazy, shout to silence, true to fake. well wisher to selfish. But there is only one thing that remain same.That thing is my Abbu-Ammu's affection towards me though I have to go beyond.They still have the same affection from the day they abandon me in ASH to till today I walkout from the door from our home. Why Abbu-Ammu is so affectionate to me?Why Allah is so kind by making me so fortunate to have my AbbuAmmu  sm...