লাইফ অ্যাজ IDE
দিন দিন কোর্স আপডেটেড হচ্ছে, নতুন কোর্স,নতুন সেমিস্টার, নতুন মুখ। কিন্তু ব্যাকেন্ডে সেই পুরনো মুখই থেকে যায়। নতুন IDE এর সাথে পরিচয় হয়। নতুন করে সেই পুরনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজেই কোড লিখাতে হয় কোডের নতুন ভার্শানের আপডেটেড লাইব্রেরির সাথে। আবার অনেক সময় সেই ট্র্যাডিশনাল কোড গুলোই লিখে যেতে হয়।ব্যাকডেটেড IDE কেউ প্রেফার করে না কম্পিটিবিলির প্রব্লেমের কারণে, আজ আপডেটেড IDE চলে আসছে বলে। তবে Old is Gold। পুরনো কোডের হাত ধরেই আজকে নতুন কোডে সহজে মিশে যাই। আবার পুরনো কোডে ডুবে থাকার জন্য নতুন কোডে হাবুডুবু খাই। তবে বেসিক কোডিং সবখানেই রয়ে যায়। অনেক সফটওয়্যারেরই বাজারজাত করার সময় ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড কম্পিটিবিলির ব্যাপারটা আজকাল মাথায় রাখতে হয়। আপডেটেড মানুষদের ভীড়ে এইরকম মানুষও একসময় ব্যকডেটেড হয়ে যায়। তাদের সাথে অন্য মানুষদের কম্পিটিবিলিটির প্রব্লেম দেখা যায়। মানুষ আরো আপডেটেড হয়ে যায়। আমাদের বাবা-মা হয়ত অনেকসময় আমাদের থেকে ব্যকডেটেড হয়ে যায়। তারা তো আর অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে তাদের সময়ে দেখে নাই তাই তারা ব্যকডেটেড! আমরা তাদের সন্তান হয়েও ফরওয়ার্ড কম্পিটিবিলি নিয়ে পরে থাকি। ভুলে...

Comments
Post a Comment