খোকা ঘুমালো

খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে
ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি?
খোকা সুধালো বুলবুলি তুই হারালি কোতি? ধানক্ষেতেরই খাজনা দেবা রইছে বাকী
ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি?
বুলবুলি ও বুলবুলি তুই খাজনা দিয়ে যা, না পারো তো আমার লাই তুই সাক্ষী দিয়া যা
ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেবার খবর কি?
ও বুলবুলি তোমার লাগি সমন দিছি জারি, না আসিয়া এবারো কি দিবি আমায় ফাঁকি
ও বুলবুলি ও বুলবুলি তোর খাজনা দেয়ার খবর কি?
বুলবুলি আসিলো জোরে জোরে ডাকিলো, বুলবুলি ধান খেয়েছি খাজনা দিবো শেষে
ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা?
বুলবুলিটা খাজনা লইয়া খোকারে খোঁজে, খোকার ঘরে সাড়া শব্দ আর কি আছে
ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা?
বুলবুলি ও বুলবুলি তুই আসলি অবশেষে, খোকা তোমার ঘুমের দেশে চলিয়া গেছে
ও খোকা ও খোকা তোর খাজনা নেবার কথা?
খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবো কিসে

সাউন্ডক্লাউডে গানের জন্য লিখা লিরিক্স। 

Comments

Popular posts from this blog

একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিন্তু কুরআনে সরাসরি পাবেন না

Set theory!

Life is beautiful